Md. Habibur Rahman millton

Noapara, jessore

Tuesday, August 6, 2013

বাস্তব সংখ্যা পর্ব (১)

এ অধ্যায়ে বাস্তব সংখ্যা নিয়ে বিস্তারিত লিখবো । আমাদের পোস্ট গুলোতে ধারাবাহিক ভাবে এ আলচনা থাকবে।

স্বাভাবিক সংখ্যা ঃ 1, 2, 3, 4, ..............ইত্যাদি সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বা ধনাত্বক অখন্ড সংখ্যা বলে।

মৌলিক সংখ্যা ঃ যে সংখ্যা কে ১ এবং ঐ সংখ্যা দারা ভাগ করা যায় কিন্তু অন্য কোনও সংখ্যা দ্বারা ভাগ করা যায় না  তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন ঃ 2,3,5,7,.......... ইত্যাদি।

যৌগিক সংখ্যা ঃ যে সংখ্যা কে ১ এবং ঐ সংখ্যা ছাড়াও  অন্য কোনও সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাকে যৌগিক  সংখ্যা বলে। যেমন ঃ 4,6,8,9,10,.......... ইত্যাদি।
পূর্ণসংখ্যা ঃ শূন্যসহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখন্ড সংখ্যা সমূহকে পূর্ণ সংখ্যা বলা হয়। অর্থাৎ ...-3,-2,-1,0,1,2,.3.........ইত্যদি পূর্ণ সংখ্যা।

No comments:

Post a Comment